Categories: NationalSpecial News

রাত পোহালেই ৫ রাজ্যের ফলাফল; বিজেপির ঘোড়া কেনাবেচার আশঙ্কায় সতর্ক কংগ্রেস

খবর লাইভ: রাত পোহালেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তার আগেই অঙ্কের খেলা শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে স্নায়ুর লড়াইও। আসলে বিভিন্ন ভোট সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে আশা ছাড়তে নারাজ কোনওপক্ষই।

বিজেপি (BJP) পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে ভাল ফলাফলের ব্যাপারে আশাবাদী হলেও উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর নিয়ে তাঁদের মধ্যেও চাপা উৎকন্ঠা আছে। আবার পাঞ্জাবে যে ফলাফল খুব একটা সুবিধার হবে না, সেটা ঘনিষ্ঠ মহলে মেনে নিচ্ছেন দলের নেতারা। শুধু উত্তরপ্রদেশে (Uttar Pradesh Election 2022) ভাল ফল করার ব্যাপারে একপ্রকার নিশ্চিত গেরুয়া শিবির। আসলে উত্তরাখণ্ড, গোয়ায় অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই কড়া টক্করের পূর্বাভাস দিয়েছে। কোনও কোনও সমীক্ষায় আবার বিজেপির পরাজয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তা রয়েছে গেরুয়া শিবিরে।

এক্সিট পোলে (Exit Poll) সুবিধাজনক জায়গায় না থাকলেও পাঁচ রাজ্যের কোথাও হাল ছাড়তে নারাজ কংগ্রেস। দলের নেতারা বলছেন, বিরোধী শিবিরের মনোবল ভাঙতে এই এক্সিট পোলগুলি করা হয়েছে। কংগ্রেসের দাবি ৫ রাজ্যের মধ্যে চারটিতেই ভাল ফল করবে তাঁরা। বিশেষ করে গোয়া এবং উত্তরাখণ্ডে সরকার গড়ার ব্যাপারে কংগ্রেস (Congress) নিশ্চিত। মণিপুর এবং পাঞ্জাব নিয়েও হাল ছাড়ছেন না কংগ্রেস নেতারা। হাত শিবিরের দাবি, বুথ ফেরত সমীক্ষা যায় দেখানো হোক গোয়ায় তারাই একক বৃহত্তম দল হবেন। সেক্ষেত্রে অন্যান্য দলের সঙ্গে জোট করে হলেও সরকার গড়বে কংগ্রেস। মণিপুরেও (Manipur Elections) একই সম্ভাবনার কথা শোনাচ্ছেন কংগ্রেস নেতারা। দলের দাবি, উত্তরাখণ্ডে কংগ্রেস একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। আর পাঞ্জাবেও (Punjab Elections 2022) ফলাফল হবে ত্রিশঙ্কু। সেখানেও সরকার গড়ার ব্যাপারে এগিয়ে থাকবে কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য উত্তরপ্রদেশেও তাঁরা আগের থেকে ভাল ফল করবেন।

ইতিমধ্যেই ২০১৭ বিধানসভার মতো ঘোড়া কেনাবেচা যাতে না হয় তা নিশ্চিত করতে ভোটমুখী রাজ্যগুলিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতাদের পাঠিয়ে দিয়েছে কংগ্রেস। গোয়ায় পাঠানো হয়েছে পি চিদম্বরম, দীনেশ গুণ্ডুরাও এবং ডি কে শিবকুমারকে। মণিপুরে যাচ্ছেন ভক্তচরণ দাস, টি এস সিংদেও, উত্তরাখণ্ডে যাচ্ছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। পাঞ্জাবে অজয় মাকেন এবং পবন খেরাকে পাঠানো হয়েছে। গোয়া এবং মণিপুর নিয়েই ফলপ্রকাশের পর নেতাদের সবচেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago