আন্তর্জাতিক নারীদিবসে শুভেচ্ছাবার্তা মোদি, মমতার

খবর লাইভ: আন্তর্জাতিক নারীদিবসে মহিলাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা দিলেন পাশে থাকার। এদিকে কবিতার মাধ্যমে নারীদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সকালেই টুইটে নারীদের শুভচ্ছো জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “নারীদিবসে নারী শক্তিকে আমার কুর্নিশ। সরকার বিভিন্ন প্রকল্পে মাধ্যমে সবসময় নারী ক্ষমতায়নের চেষ্টা চালাবে।” ইতিমধ্যেই নারীদের জন্য সরকারের তরফে একাধিক কাজ করা হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি। এই ধারা বজায় থাকবে বলে আশ্বাসও দেন। নারীদিবস উপলক্ষ্যে আজ সন্ধে ৬ টায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি।

নারীদিবসের সকালে টুইটে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, “তোমরা আমাদের গর্বিত করেছ। তোমাদের ছাড়া সমাজ কোনওদিন এভাবে এগিয়ে যেতে পারত না।” মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিন ফেসবুকে কবিতার মাধ্যমে নারীদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, “আমি কন্যা আমি কন্যাশ্রী/ আমি ভাগ্য আমি ভাগ্যশ্রী/আমি যশ আমি যশশ্রী/আমি ভূমি আমি ভূমিশ্রী/ আমি জীবন আমি যৌবন গড়ি ভাগ্য/ আমি সভ্যতা নই অজ্ঞ / আমি জ্ঞানী গড়ি স্বর্গ / আমি বিদ্যা, আমি বুদ্ধি, আমি পূজার অর্ঘ্য / আমি সংসার আমি রাস্তা/ আমি আগামী আমি আস্থা / আমি বিশ্বাস আমি ভরসা আমি ধন্যা / আমি জীবন আমি যৌবন আমি অনন্যা। শুধু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নন, নারীদিবসে মহিলাদের কুর্ণিশ জানিয়েছেন সবস্তরের মানুষ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago