বিধানসভার পরিস্থিতি নিয়ে স্পিকারকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল

খবর লাইভ: বিধানসভায় সোমবারের ঘটনার প্রেক্ষিতেই রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে ডাকলেন। মঙ্গলবার একটি টুইট করে রাজ্যপাল জানান, তিন দিনের মধ্যে স্পিকারকে রাজভবনে আসার কথা বলেছেন। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনের বিশৃঙ্খলা নিয়ে তিনি একটি বৈঠক করবেন। সংবিধান প্রদত্ত ক্ষমতাবলেই স্পিকারকে ডাকা হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করেন ধনখড়।

সোমবার বিধানসভায় রাজ্যপালের বাজেট বক্তৃতার সময় বাধা দেন বিজেপি বিধায়করা। তাঁদের হইহট্টগোলের জন্য বাজেট ভাষণ না দিয়েই বেরোনোর চেষ্টা করেন ধনখড়। তাঁকে ঘিরে ধরার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। রাজ্যপালকে নিগ্রহ করা হয়েছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে রাজভবনে গিয়ে এফআইআর করার পরামর্শ দিয়ে আসেন তিনি। বিজেপি-র অভিযোগ, রাজ্যপালকে ‘হেনস্থা’ করার পরও নিশ্চুপ ছিলেন স্পিকার। তিনি এর নিন্দা করেননি।

সোমবারের ওই ঘটনার ২৪ ঘণ্টা পর স্পিকারকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল। টুইটে তিনি লেখেন, ‘বিধানসভার মতো পবিত্র জায়গায় এ ধরনের অপ্রীতিকর এবং বিশৃঙ্খল পরিস্থিতির কারণে স্পিকারকে বৈঠকে ডাকা হয়েছে।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago