খবর লাইভ: মারধর করা হচ্ছে মহিলাদের। ট্রেনে উঠতে গেলে ঘাড় ধরে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হচ্ছে। কারণ জানতে চাইলে বন্দুক তাক করছে ইউক্রেনের সেনা। কখনও বাঁট দিয়ে মারা হচ্ছে, কখনও আবার শূন্যে চালানো হচ্ছে গুলি। ভারতীয় পড়ুয়ারা কি তাহলে সত্যিই ইউক্রেনে পণবন্দি? বুধবার এমনটাই দাবি করেছিলেন রাশিয়ার সেনার মুখপাত্র। কিন্তু রুশ বাহিনীর সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। সাফ জানিয়েছে, কোনও ভারতীয় পড়ুয়ার পণবন্দি হওয়ার খবর নেই।
রুশ প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনা খারকভে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রেখেছে। এদেরকে ‘মানব বর্ম’ হিসেবে ব্যবহার করতে চাইছে ইউক্রেন। জানানো হয়েছিল, ভারতীয় পড়ুয়াদের একটি দল খারকভ থেকে রাশিয়ার সীমান্ত বেলগারোদে আসতে চেয়েছিল। কিন্তু তাদের আসতে দেওয়া হয়নি। ভারতীয় পড়ুয়াদের ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড সীমান্তে যেতে বলা হচ্ছে। যেটা খারকভ থেকে ২০ ঘণ্টার রাস্তা। এই রাস্তার বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াই চলছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের ধারনা ভারতীয় পড়ুয়াদের এই অঞ্চলে ঢাল হিসেবেই ব্যবহার করতে চাইছে ইউক্রেন। এই দাবি ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন সে দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের পরিবারও।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে এই ইস্যুতে বিবৃতি দিল ভারতের বিদেশমন্ত্রক। সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে জানান, “ভারতীয় পড়ুয়াদের পণবন্দি হওয়ার বিষয়ে কোনও খবর এখনও আমাদের কাছে নেই। খারকভ-সহ পশ্চিমাঞ্চলে আটকে থাকা পড়ুয়াদের বের করে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য ইউক্রেন প্রশাসনের কাছে আরজি জানিয়েছি আমরা। দ্রুত ব্যবস্থা হবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…