খবর লাইভ: শুধু ভারতীয় নয়, ইউক্রেন সীমান্তে আটকে থাকে প্রতিবেশী রাষ্ট্রের সদস্যদেরও সাহায্য করবে ভারত। প্রয়োজনে তাঁদেরও ফিরিয়ে আনতে সাহায্য করা হবে। সোমবার বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ওষুধ-সহ একাধিক সাহায্য পাঠানো হবে সে দেশে। সোমবার এমনটা জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
সময় যত এগোচ্ছে তত জটিল হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। আর তাই সেখানে আটকে থাকা নাগরিকদের উদ্ধার ও নিজেদের অবস্থান ঠিক করতে ২৪ ঘণ্টার মধ্যে দু’বার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সিদ্ধান্ত হয় মঙ্গলবারই প্রথম দফার সামগ্রী পাঠানো হবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সীমান্তে। এদিন প্রধানমন্ত্রী রোমানিয়া এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেন মোদি।
এদিন প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, গোটা বিশ্ব একটা পরিবার। ইউক্রেন সীমান্তে আটকে থাকা প্রতিবেশী রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশের নাগরিকদের সাহায্য করবে ভারত। চাইলে তাঁদের দেশেও ফিরিয়ে আনা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…