খবর লাইভ: যুদ্ধকবলিত কিয়েভে (Kyiv) প্রাণ বাঁচাতে সাবওয়েতে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। ইউক্রেনের রাজধানী শহরের আকাশে তখন ঘুরপাক খাচ্ছে রুশ যুদ্ধবিমান। সেইসময় কিয়েভেরে সাবওয়েতে ভূমিষ্ঠ হয় ওই শিশুকন্যা। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আতঙ্কের মাঝেও নতুন প্রাণের স্পন্দন হাসি ফুটিয়েছে সকলের মুখে।
ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কিয়েভে যুদ্ধের সাইরেন বেজে উঠতেই শহর জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই সাবওয়েতে আশ্রয় নিতে হয় ২৩ বছরের অন্তঃসত্ত্বা মিকোলা শ্লাপাক। শুক্রবার সন্ধ্যার প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন মিকোলা। বাইরে তখন মুহূর্মুহূ গোলাবর্ষণ হচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি মিকোলাকে। অগত্যা সহ নাগরিকদের সহায়তায় সাবওয়ের ভেতরেই সন্তান প্রসব করেন ওই তরুণী।
ওই কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মিয়া। পরে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবং গোলাবর্ষণ বন্ধ হওয়ার পর তাঁদের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পৌঁছে দেয় কিয়েভের পুলিশ। বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…