খবর লাইভ: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বাম দলগুলির বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্র আমতা। বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশকেও লাঠি চালাতে হয়।
আমতা এসপি অফিসের দিকে এগিয়ে আসা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হতে দেখা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। ইটের আঘাতে জখম হন কয়েকজন পুলিশ কর্মী ও সাংবাদিকও।
পুলিশের গাড়িতে থাকা নথি পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। বাম ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে। ইটছোড়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতানেত্রীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্ত।
তবে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “আমাদের কেউ ইট ছোড়েনি”। বাম নেতা বিমান বসু বললেন, “আসল লোককে গোপন করে অন্য লোককে গ্রেফতার করা হয়েছে। তখ্তে থেকে অনেক কথাই বলা যায়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…