কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, জানাল কলকাতা হাই কোর্ট

খবর লাইভ: ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। ১২ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সঙ্গে নির্বাচন চলাকালীন কোনও রকম অশান্তি হলে দায়বদ্ধ থাকবে কমিশন-ই। বুধবার এমনই রায় কলকাতা হাই কোর্টের।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে বিজেপি। ইতিমধ্যেই এই বিষয়ে বিজেপি নেতৃত্ব আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে বলেও জানা গিয়েছে। বিজেপি সূত্রে আরও জানা গেছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনাও করছে রাজ্য বিজেপি।

তবে কেন্দ্র বাহিনী মোতায়েন না করলে তার কারণ কমিশনকে লিখিত আকারে কোর্টকে জানাতে হবে বলেও নির্দেশ। কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং আইজি-কে নিয়ে কমিশনকে বৈঠক করার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। একইসঙ্গে প্রতিটি পুরসভাতেই পর্যবেক্ষক হিসেবে আইএএস অফিসার নিয়োগ করতে হবে বলেও হাই কোর্টের নির্দেশ। এর পরই কেন্দ্রীয় বাহিনী নামানো হবে কি না তা নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট রায় আদালতের।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago