খবর লাইভ: আমতার ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলা সংক্রান্ত সমস্ত রিপোর্ট এবং দিনক্ষণ সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ রাজ্যেকে। ছাত্রনেতা আনিসকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়।
এদিন মামলাকারীর তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে রাজ্য সরকার বিরোধী আন্দোলন যেমন করছিলেন,একই ভাবে CAA, NRC নিয়েও আন্দোলনে যুক্ত ছিলেন। আইনজীবীর অভিযোগ, আনিস খানকে আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দিন, রাতে পুলিশ আনিসের বাবার সঙ্গে কথা বলে বাড়িতে ঢুকেছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য-র পেশ করা বক্তব্য শোনার পর মামলা গ্রহণ করলেন বিচারপতি রাজশেখর মান্থা। মামলাকারীকে ২২ তারিখের মধ্যে কপি সার্ভ করার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…