খবর লাইভ: পঞ্জাব ও উত্তরপ্রদেশে চলছে নির্বাচন। পঞ্জাবের এবারের নির্বাচন যথেষ্ট রোমাঞ্চকর। এর আগে পঞ্জাব কখনও এই ধরনের বহুমুখী নির্বাচন দেখেনি। মূলত কংগ্রেস এবং শিরোমণি অকালি দল-বিজেপির জোটই লড়াই করেছে পঞ্চনদের দেশে। কিন্তু এবার লড়াইটা আলাদা। ওয়াকিবহাল মহলের মতে, এবারে পাঞ্জাবের লড়াই মূলত আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসের মধ্যে হলেও সমানে সমানে লড়াইয়ে আছে শিরোমণি অকালি দল-বিএসপির (BSP) জোট এবং বিজেপি-ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের জোট।
অপরদিকে, রবিবার উত্তরপ্রদেশের তৃতীয় দফায় ৫৯ আসনের জন্য ভোটগ্রহণ চলছে। মোট ১৬টি জেলায় এই আসনগুলি বিন্যস্ত। মূলত মধ্য এবং দক্ষিণ উত্তরপ্রদেশে এই পর্বে নির্বাচনগুলি হচ্ছে। আগেরবার এই ৫৯ আসনের মধ্যে ৪৯টিই গিয়েছিল বিজেপির দখলে। সমাজবাদী পার্টির দখলে গিয়েছিল মোট ৯টি আসন। একটি আসনে জিতেছিল কংগ্রেস (Congress)। বিএসপি আগেরবার এই পর্বে কোনও আসন জেতেনি।
যাদব ভোট একত্রিত করার লক্ষ্যে এবার প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন খোদ অখিলেশ যাদব। মইনপুরির কারহাল আসনে লড়ছেন সপা (SP) সুপ্রিমো। অখিলেশের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেলকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও হেভিওয়েটদের মধ্যে এই পর্বে লড়াইয়ে আছেন অখিলেশের কাকা শিবপাল সিং যাদব, কংগ্রেসের সলমন খুরশিদের স্ত্রী লুইস খুরশিদ। এই পর্বেই নির্বাচন হচ্ছে হাথরসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…