খবর লাইভ: রাজ্যের মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭১ বছর বয়সে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
বছর দশেক আগে কিডনি প্রতিস্থাপন করাতে হয়েছিল। গত বিধানসভা নির্বাচনের প্রচারপর্বেও এক বার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। তবে কয়েক দিনের মধ্যেই ছাড়া পেয়ে বাড়ি ফেরেন। নির্বাচনে বিজেপি-র কল্যাণ চৌবেকে হারান ২০,২৩৮ ভোটে। গত ১০ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর জোড়া দফতরের দায়িত্ব পান।
জুলাই মাসের মাঝামাঝি ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাধন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত মন্ত্রীকে ১৬ জুলাই রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তিনি অনেকটাই সংজ্ঞাহীন। কয়েক দিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেপ্টেম্বরে মুম্বইয়ের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হল তাঁর। দীর্ঘদিনের সতীর্থ সাধনের মৃত্যুর খবর দিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…