A teenage boy jumping into the holy river while bathing in Ganges.
খবর লাইভ: রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রভাব পড়বে হাওড়া, হুগলি এবং কলকাতাতেও। ভিজবে এই জেলাগুলিও। কমবেশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চড়বে তাপমাত্রার পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গও।
রবিবার সকাল থেকেই জেলাগুলির আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। এদিন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। রবিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চললেও পরিস্থিতির উন্নতি হবে সোমবার। এদিন সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।
এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। সন্ধ্যা বা বিকেলের দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ২৭ শতাংশ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রির কাছাকাছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…