করোনার তৃতীয় ঢেউ থেকে মুক্তির পথে দেশ, ৫০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ

খবর লাইভ: ধীরে ধীরে কমছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এবার ৫০ হাজারের নীচে নামল দৈনিক কোভিড গ্রাফ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৪০৭ জন। বেড়েছে সুস্থতার হারও।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৬ হাজার ৯৬২ জন। পাশাপাশি কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬ লাখ ১০ হাজার ৪৪৩। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৩.৪৮ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮০৪ জনের।

দেশের পাশাপাশি রাজ্যেও কমেছে সংক্রমণ। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। বৃহস্পতিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮১৭ জন। ফলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লক্ষ ৯ হাজার ৭১৭। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ২৭।

রাজ্যে এখন মৃত্যুর হার ১.০৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন এক হাজার ৩৬১ জন। বর্তমানে বাংলার সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। শুক্রবার ৪৪ হাজার ৩০০ জনের করোনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এরপরেই উত্তর ২৪ পরগনায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৫ জন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago