বিধানসভার অধিবেশন স্থগিত, টুইট করে জানালেন রাজ্যপাল!

খবর লাইভ: ‘শনিবার থেকে বিধানসভা অধিবেশন স্থগিত করা হল।’ টুইট করে এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ১২ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকেই তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্যপালের এই সিদ্ধান্তকে বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী তিনি এই ক্ষমতা প্রয়োগ করেছেন। তাঁর এই এক্তিয়ার রয়েছে বলেও টুইটে দাবি করেছেন রাজ্যপাল। টুইটে রাজ্যপাল লিখেছেন, “সংবিধানের ১৭৪ এর ২/এ ধারা প্রয়োগ করে আমি জগদীপ ধনকড়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিধানসভার অধিবেশন স্থগিত করছি। ১২ ফেব্রুয়ারি ২০২২ থেকেই যা কার্যকর হচ্ছে।”

এ প্রসঙ্গে তৃণমূল মুখ্যপাত্র কুণাল ঘোষ বলেন, “আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এই নিয়ে একটি বিভ্রান্তি ছিল। কিন্তু, আমাদের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি স্বতঃপ্রণোদিতভাবে টুইট করে ভুল করে ফেলেছেন। কিন্তু, এর মধ্যে রাজ্য-রাজ্যপাল কোনও সংঘাত নেই।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago