খবর লাইভ: শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ভালো আছেন তিনি। শুক্রবার তাঁর ফিমার বোন সার্জারি হয়েছে। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কিংবদন্তি গায়িকার বাঁ-দিকের ফিমার বোনে চিড় ছিল। কিন্তু, তিনি কোভিড আক্রান্ত হওয়ার ফলে অপারেশন করা সম্ভব হচ্ছিল না। এছাড়াও তাঁর কিডনি ও ফুসফুসেও সংক্রমণ ছিল। পাশাপাশি, হৃদযন্ত্রে সমস্যা (Ischemic Heart Disease) ছিল তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর ফুসফুস, কিডনি এবং হৃদযন্ত্র অনেকটাই স্বাভাবিক।
কোভিড পরীক্ষার রিপোর্ট আগেই নেগেটিভ এসেছিল। সেই কারণেই এদিন অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। প্রবীণ সংগীতশিল্পীকে ‘ওরাল ফিড’ করা হচ্ছে বলেই খবর। হাসপাতাল জানিয়েছে, ধীরে ধীরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
২৭ জানুয়ারি দুপুরে গ্রিন করিডোর করে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল কিংবদন্তি শিল্পীকে। গঠন করা হয়েছিল বিশেষ মেডিক্যাল বোর্ড। পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…