খবর লাইভ: বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির ছেলে করণ আদানি। সূত্রের খবর, সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীও। এই বৈঠকের ফলে রাজ্যে আদানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হল।
গত ডিসেম্বরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তখন থেকেই রাজ্যে বিনিয়োগের ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল। এবার তাঁর ছেলের সঙ্গে বৈঠকের ফলে সেই জল্পনা আরও জোরালো হল। করণ আদানির সঙ্গে এদিন আদানি গোষ্ঠীর আরও কয়েকজন আধিকারিকও বৈঠকে ছিলেন বলে জানা গেছে। সেখানে প্রায় ৪০ মিনিট তাঁদের বৈঠক হয়।
ওয়াকিবহাল মহলের ধারনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে করণ আদানির তাজপুর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখনও এব্যাপারে কোনও পক্ষই মুখ খোলেনি। করণ আদানি বর্তমানে আদানি পোর্টস অ্যান্ড SEZ লিমিটেডের CEO।
গত বছরের ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে টুইট করেছিলেন গৌতম আদানি। তিনি জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 2022 সালের এপ্রিলে Bengal Global Business Summit (BGBS) -এর দিকে তাকিয়ে আছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…