খবর লাইভ: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবারের পর থেকে রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা ফের কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনে ৩-৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…