খবর লাইভ: দেশে কোভিড সংক্রমণের নিম্নমুখী হার অব্যাহত। গত সপ্তাহেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের নীচে নেমেছিল। সেই ধারা অব্যাহত রয়েছে। এমন চললে কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ থেকে দ্রুত মুক্তি মিলতে পারে দেশবাসীর।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্তে সংখ্যা ৬৭ হাজার ৮৪ জন। একইসঙ্গে কমেছে দৈনিক পজিটিভিটি রেটও। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ৪.৪ শতাংশ। পাশাপাশি সুস্থতার হারও বেড়েছে ভারতে। একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮২ জন। বিশেষজ্ঞদের অনুমান, এই ট্রেন্ড চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তবে, দৈনিক মৃতের সংখ্যা এখনও চিন্তায় রেখেছে স্বাস্থ্য মন্ত্রককে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৪১। এদিকে, ওমিক্রনের থেকেও অধিক সংক্রামক হবে এর সাব ভ্যারিয়্যান্ট, সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন WHO-এর মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ। তিনি জানিয়েছেন, ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট BA.2 গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…