খবর লাইভ: অভিনেতা-সাংসদ দেবের পর এবার বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গোরু পাচারকাণ্ডে এবার এই মামলায় দেবের পর অনুব্রত মণ্ডলকে তলব করল CBI। জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গোরু পাচারকাণ্ডে তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তদন্তের স্বার্থেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI, জানা গিয়েছে এমনটাই। যদিও এবিষয়ে কেষ্ট দার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ৩ ফেব্রুয়ারি ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল CBI। সেই সময় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। শর্তসাপেক্ষে তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…