গরুপাচার কাণ্ডে অভিনেতা-সাংসদ দেবকে হাজিরা নোটিস CBI-এর

খবর লাইভ: গোরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার অভিনেতা-সাংসদ দেব তথা দীপক অধিকারীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ১৫ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

CBI সূত্রে খবর, গোরু পাচার নিয়ে তদন্ত চলাকালীন সাক্ষীদের কয়েকজনের বয়ানে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম উঠে এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এর জন্যই বুধবার তাঁকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিস পাঠানো হয়েছে।

সম্প্রতি, গোরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। গোরু পাচার সহ দুর্নীতির মামলা দায়ের ছিল তার বিরুদ্ধে। এনামুল হকের বয়ানে উঠে এসেছিল তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে CBI সূত্রে খবর। সেইসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনামুলের সঙ্গে বা গোরু পাচার কাণ্ডের সঙ্গে কীভাবে টলিউড অভিনেতার যোগাযোগ, সে বিষয়ে জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা।

পাশাপাশি, গোরু পাচার নিয়ে আরও কোনও তথ্য তাঁর কাছে পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে CBI-এর। দেবের অফিসে CBI নোটিস ইতিমধ্যেই পৌঁছে গেছে বলে খবর। তবে এখনও এ বিষয়ে তারকা সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago