খবর লাইভ : বিধাননগর পুলিশ কমিশনারেটের জালে এক মহিলা-সহ ১২ জন প্রতারক। পর্দাফাঁস হয়েছে তিনটি ভুয়ো কল সেন্টারেরও। এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইমে তিনটি পৃথক মামলা রুজু হয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ প্রফুল্ল কানন এলাকায় হানা দেয়। সেখানে পুলিশ একটি ভুয়ো কল সেন্টার থেকে পুলিশ এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা করছিল বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ৫টি মোবাইল, ৩টি ডেটা শিট, প্যান কার্ড, ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রফুল্ল কাননেই আরও একটি আবাসনে হানা দিয়েও একটি ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করে পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছে ৩০টি মোবাইল, ২টি ল্যাপটপ, প্যান কার্ড, ডেবিট কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরাও মোবাইলের টাওয়ার বসানোর নামে প্রতারণা করছিল বলে অভিযোগ।
তৃতীয় ঘটনাটিও একই এলাকার। একই অভিযোগ। ভুয়ো কল সেন্টারে পুলিশ হানা দিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে হার্ড ডিস্ক, রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…