খবর লাইভ : ‘দেশভাগের বেদনাদায়ক স্মৃতি ভোলার নয়’। টুইটারে এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, এবার থেকে ১৪ অগাস্ট দিনটি ‘দেশভাগের ভয়াবহ স্মৃতিচারণা দিবস’ হিসেবে পালিত হবে। ১৪ অগাস্ট দিনটি পাকিস্তান স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে।
রবিবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ‘দেশভাগের সেই যন্ত্রণা কোনও দিন ভোলা যাবে না। হিংসা ও বিদ্বেষের জেরে আমাদের বহু ভাই-বোন প্রাণ হারিয়েছিলেন। দেশের মানুষজনদের লড়াই এবং আত্মত্যাগকে স্মরণ করে ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে দেশভাগের ভয়াবহ স্মৃতিচারণা দিবস হিসেবে পালন করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই দিনটি আমাদের সামাজিক বিভাজন দূর করে সম্প্রীতির বার্তা দিক। ঐক্যের মধ্যে যে শক্তি আছে তা মনে করিয়ে দিক এই দিন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…