খবর লাইভ : বিজেপি নেতা সজল ঘোষকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আদালতের কাছে আবেদন জানিয়েছিল।
শনিবার সকালে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয় সজল ঘোষকে। আদালত চত্বরেই চিৎকার করে জানান, “আমি সন্ত্রাসবাদী নই, প্রতিহিংসার বশেই আমার সঙ্গে এ কাজ করা হয়েছে।”
শুক্রবার বাড়ির দরজা ভেঙে মুচিপাড়া থানার পুলিশ গ্রেফতার করে সজল ঘোষকে। বিজেপি নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এক যুবনেতার স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে FIR দায়ের করা হয়। যদিও সেই অভিযোগ খারিজ করেছেন ধৃত বিজেপি নেতা।
সজল ঘোষকে পুলিশের বলপূর্বক গ্রেফতারের পরই তাঁর বাড়িতে যান বিজেপি সাংসদ অর্জুন সিংহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নেতা কল্যাণ চৌবে সহ অন্যান্যরা। সজল ঘোষের গ্রেফতারি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…