দরজা ভেঙে BJP নেতা সজল ঘোষকে গ্রেফতার করল মুচিপাড়া পুলিশ

খবর লাইভ : অগ্নিগর্ভ মুচিপাড়া থানা এলাকা। দরজা ভেঙে বাড়িতে ঢুকে BJP নেতা সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ। ইভটিজিং ও ক্লাব ভাঙচুরের ঘটনায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। সেই থেকে ঝামেলার সূত্রপাত। যদিও সংবাদমাধ্যমের সামনে সজল ঘোষের দাবি, ‘বিনা অপরাধে ধরা হয়েছে আমাকে। BJP করার কারণে গ্রেফতার।’

তৃণমূলের অভিযোগ, ইভটিজিংয়ের যুক্ত থাকা যুবকদের প্রশ্রয় দিয়েছেন সজল ঘোষ। BJP নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর থানার বাইরে তৃণমূলের বহু সমর্থকেরা জমা হন। মুচিপাড়া থানার বাইরে চলে লাগাতার স্লোগানিং। এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

শুক্রবার দুপুরে সজল ঘোষের বাড়িতে আসে মুচিপাড়া থানার পুলিশ। OC সজল ঘোষকে জানান, তাঁর বিরুদ্ধে FIR হওয়ায় তাঁকে গ্রেফতার করা হচ্ছে। তাঁকে ঘরের বাইরে বেরিয়ে আসার অনুরোধ জানায় পুলিশ। কিন্তু, সজল ঘোষ পুলিশকে বলেন, তাঁকে গ্রেফতার করতে হলে দরজা ভেঙে নিয়ে যেতে হবে। এরপরে মুচিপাড়া থানা থেকে আরও বাহিনী এসে বাড়ি ঘিরে ফেলে এবং লাথি মেরে দরজা ভেঙে BJP নেতাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করেছে BJP নেতৃত্ব। দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, সজল ঘোষ দাগী আসামি নন, তাঁকে এভাবে গ্রেফতার করা হল কেন? TMC মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করা উচিত ছিল সজল ঘোষের। তবে পুলিশেরও এভাবে দরজা ভাঙারও বিরোধিতা করেছেন তিনি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago