খবর লাইভ : লর্ডস টেস্টে ভালো শুরু করেও বেশি দূর এগোতে পারল না ভারত। ৬২ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে ৩৬৪ রানে বেঁধে রাখলেন জেমস অ্যান্ডারসন। লর্ডস টেস্টে চোটের জন্য তাঁর না খেলার সম্ভাবনা ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে ভারতের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন জিমি।
প্রথম ইনিংসে অলি রবিনসন ৭৩ রানে ২ ও মার্ক উড ৯১ রানে ২ উইকেট নিলেন। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেন কেএল রাহুল। পন্থ ৩৭ রানে আউট হলেও শেষ পর্যন্ত লড়াই করে ৪০ রানে আউট হন জাডেজা।
এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারত। একটি হাফ ভলি বল ড্রাইভ করতে গেলে ডম সিবলের হাতে লোপ্পা ক্যাচ দিয়ে বসেন কেএল রাহুল। ২৫০ বলে ১২৯ রান করেন রাহুল। ইনিংসে ছিল ১২টা চার ও ১টা ছয়। লাঞ্চ পর্যন্ত ৭ উইকেটে ৩৪৬ রান তোলে টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ ৩৭ রানে আউট হন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…