খবর লাইভ : নির্দিষ্ট সময়েই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়েছিল GSLV-F10। কিন্তু, প্রযুক্তির সমস্যার জন্য লক্ষ্য সফল হল না। কাঙ্খিত কক্ষপথে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ। বৃহস্পতিবার ভোরে টুইট করে এই খবর জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
বৃহস্পতিবার ভোরে ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় IOS-03 নামের একটি উপগ্রহ। GSLV-F10 রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ইসরোর।
কিন্তু উৎক্ষেপণের ঘণ্টাখানেক পরেই একটি টুইটে জানানো হয়েছে, ‘উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহ। তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার জন্য এই অভিযান সম্পূর্ণ হল না।’ অর্থাৎ ইসরোর পরিকল্পনা মতো কাঙ্খিত জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না এই উপগ্রহ। মূলত পৃথিবীর আবহাওয়া এবং আগাম প্রাকৃতিক দুর্যোগের উপর নজর রাখতেই এই উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার চেষ্টা হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…