খবর লাইভ : পাহাড়ের গায়ে রাস্তায় হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ল বিশাল পাথরের চাঁই। এসে পড়ল নীচের রাস্তা দিয়ে যাওয়া বাসের ছাদে। হিমালচলের কিন্নর জেলায় ভয়াবহ ভূমিধসে বাসের ভেতর অবরুদ্ধ ৪০ জনের বেশি যাত্রী।
বুধবার দুপুর পৌনে একটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে রেকংপেও-শিমলা সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসটি ছাড়া আরও বেশ কয়েকটি গাড়ি পাথরের নীচে চাপা পড়েছে।
ডেপুটি কমিশনার আবিদ হোসেন সাদিক বলেন, “জাতীয় সড়কের উপর ভূমিধসের খবর পেয়েছে ভাবনানগর থানা। তার পরই ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…