ছবি প্রতীকী
খবর লাইভ : আফগানিস্তানে তালিবানি সন্ত্রাস অব্যাহত। আঁটোসাঁটো পোশাক পরায় মহিলাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করল তালিবানরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা আফগানিস্তানে।
সূত্রের খবর, আফগানিস্তানের বলক এলাকায় এক তরুণী আঁটোসাঁটো পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন। ২১ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে কোনও পুরুষ ছিল না। পুলিশ অফিসার আদিল শাহ জানান, ওই তরুণীর নাম নাজনিন। নিজের বাড়ি সমরকন্দিয়া থেকে বেরিয়ে বলকের মাজার শরিফে যাচ্ছিলেন তিনি। গাড়িতে ছিলেন তিনি। বোরখা পরা থাকলেও তাঁর পোশাক ছিল আঁটোসাঁটো। আর সঙ্গে ছিল না কোনও পুরুষ সঙ্গী। সেই সময়ই তাঁকে গুলি করে তালিবানরা। ঘটনায় দায় স্বীকার করেছে Taliban মুখপাত্র।
আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার পর্ব শুরুর পর থেকেই পুনরায় তালিবানি দৌরাত্ম্য শুরু হয়েছে। তরুণী ও যুবতিদের উপর অত্যাচারের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে আফগানিস্তানে। মেয়েদের অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ের ঘটনাও বেড়ে চলেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…