Mamata Banerjee
খবর লাইভ : “ঝাড়গ্রামের ৯৫ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে। আদিবাসী উন্নয়নে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। গড়ে উঠেছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।” ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “মাওবাদী হামলায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি আমরা। আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। আদিবাসীদের জন্য ২০১৩ সাল থেকে আলাদা বিভাগ করা হয়েছে। তাঁদের অধিকার কেউ কেড়ে নিয়ে পারবে না। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না।” সারণা ধর্ম, সারি ধর্মের জন্য কেন্দ্রকে চিঠিও দেওয়া হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
এদিন ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে না উঠে, প্রথমে আদিবাসী নৃত্যের তালে মেতে ওঠেন তিনি। মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী ‘পাঞ্চি’ শাড়ি পরিয়ে স্বাগত জানায় আদিবাসী সমাজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…