Categories: NationalSpecial News

ওবিসি বিল পাশে কেন্দ্রকে সমর্থনের সম্মতি দিল বিরোধীরা

খবর লাইভ : OBC (পিছিয়ে পড়া সম্প্রদায়) সংশোধনী বিল পাশে বিরোধীদের সমর্থন পেল মোদী সরকার। অধিবেশনের শেষ সপ্তাহে বৈঠকের পরে এই বিল পাশের ক্ষেত্রে একমত হয়েছে বিরোধীরা।

সোমবার লোকসভায় বাদল অধিবেশনের শেষ সপ্তাহের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসে ১৫ বিরোধী দল। নেতৃত্বে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুণ খড়গে। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ ও লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বৈঠকে।

সেখানেই ঠিক হয়, সংসদের দুই কক্ষেই OBC সংশোধনী বিল পাশ করার ক্ষেত্রে বিরোধিতা করা হবে না। তবে যে ভাবে বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বিরোধিতা চলছে, তা জারি থাকবে বলেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ সিন্‌হা বলেন, “OBC বিল পাশে আমরা কেন্দ্রকে সমর্থন করব। সেই সঙ্গে শ্রেণিভিত্তিক জনগণনার বিষয়েও জোর দেব। এই বিল পাশ হলে রাজ্যগুলি নিজেদের মতো পিছিয়ে পড়া শ্রেণির তালিকা তৈরি করতে পারবে।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago