Neeraj Chopra
খবর লাইভ : অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের ট্রাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা ভারতের। নীরজ চোপড়ার হাত ধরে শনিবার টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতে ভারত। তৈরি হয় ইতিহাস। কিন্তু, সোনা জয়ের প্রায় ২৪ ঘণ্টা কাটতে চললেও এখনও ঘোর কাটছে না দেশবাসীর।
সোশ্যাল মিডিয়ায় রবিবারেও আছড়ে পড়ছে নীরজকে শুভেচ্ছাবার্তার ঢেউ। এরইমধ্যে ভাইরাল রয়েছে নীরজের একটি পুরনো টুইট। এই সাফল্যের পিছনে রয়েছে কোন মন্ত্র? কী ভাবে নিজেকে অনুপ্রেরণা দিতেন নীরজ? সেই রহস্য লুকিয়ে রয়েছে তাঁর টুইটে। তিন বছর আগের সেই টুইট এখন ভাইরাল।
তিন বছর আগে নীরজের একটি টুইট। হিন্দিতে লেখা সেই টুইটের অর্থ, ‘সাফল্যের স্বপ্ন যখন ঘুমোতে দেয় না, পরিশ্রম যখন আনন্দ দেয়, কঠিন পরিশ্রমও যখন ক্লান্ত করতে পারে না, তখন তুমি বুঝবে যে সাফল্যের ইতিহাস গড়তে চলেছ তুমি।’ নেটিজেনদের মতে, এই টুইটই প্রমাণ করে সাফল্যের জন্য কতটা মরিয়া ছিলেন নীরজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…