খবর লাইভ : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার প্যারিসের পথে পা বাড়াচ্ছেন কি না, তা জানা যাবে খুব শীঘ্রই। লিওনেল মেসি বার্সেলোনায় রবিবার একটি বিদায়ী সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে।
ইতিমধ্যেই প্যারিস সেইন্ট জার্মেইঁ বা PSG ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মেসির প্রতিনিধিরা। বৃহস্পতিবার বার্সেলোনা থেকে মেসির বিদায়ের ঘোষণা আসার পরপরই মেসির ক্যাম্প থেকে PSG-এর সঙ্গে যোগাযোগ করা হয়।
এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা জানিয়ে দেয় লিওনেল মেসির সাথে তারা যে চুক্তিতে সম্মত হয়েছিল সেটা চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। শৈশব থেকে লিওনেল মেসি বার্সেলোনাতেই খেলেছেন। চলতি বছরের ১ জুলাই থেকেই লিওনেল মেসি ফ্রি এজেন্ট, অর্থাৎ কোন ক্লাবের সঙ্গেই আর চুক্তিবদ্ধ নন।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেন, ১০টি লা লিগা শিরোপা জেতেন, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন। এছাড়া ছ’বার ব্যালন ডি’অরও পান তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…