খবর লাইভ : ফের কুৎসিত ভাষা প্রয়োগ করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাধারণ মানুষকে প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে মলত্যাগের পরামর্শ দিলেন রাজ্য BJP সভাপতি!
রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের এক অসুস্থ BJP কর্মীকে দেখতে যান দিলীপ ঘোষ। সেখানেই এলাকাবাসীদের একাংশ রাজ্য BJP সভাপতি তথা সাংসদকে কাছে পেয়ে বেশ কিছু অভিযোগ জানান। তাঁদের বক্তব্য ছিল, ‘এলাকাবাসী জলযন্ত্রণায় ভুগছেন। কিছু সুরাহা করুন।’
এই আবেদন শুনেই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এতদিন কি ঘুমোচ্ছিলেন! আমি এমপি ল্যাডের টাকা দিয়েছি। পুরসভা কোনও কাজ করেনি। সব কাজ দিলীপ ঘোষ করে দেবে তা তো হয় না। এভাবে চলতে পারে না। আপনারা পথ আটকান, প্রতিবাদ করুন।’
এরপরেই সাধারণ মানুষরা দিলীপ ঘোষকে জানান, খড়গপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর BJP-র সুখরাজ কর। কিন্তু তিনিও কোনও পদক্ষেপ নেননি। এরপরেই আরও সুর চড়ান দিলীপ। তিনি বলেন, ‘দরকার পড়লে তাঁর বাড়ির সামনে গিয়ে মলত্যাগ করুন। সেখানে বিক্ষোভ দেখান। কাদা ছুঁড়ুন। যাতে তিনি বাড়ি থেকে বার হতে না পারেন। প্রয়োজনে তাঁকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখুন।’ টাকা দেওয়া সত্বেও কেন অভিযোগ শুনতে হচ্ছে? এই প্রশ্ন তুলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন রাজ্য BJP সভাপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…