শিল্পসাথী সহ চারটি পরিষেবা ক্ষেত্রে অনন্য সম্মান বাংলার, টুইট মুখ্যমন্ত্রীর

খবর লাইভ: বাংলার মুকুটে নতুন পালক। চার চারটি স্কচ অ্যাওয়ার্ড (SKOCH Award) পেয়েছে এই রাজ্য। এর মধ্যে একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দু’টি সিলভার অ্যাওয়ার্ড রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার টুইট করে এই খুশির খবর জানিয়েছেন।

‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা শিল্পসাথী প্রকল্পের জন্য ‘স্কচ প্ল্যাটিনাম’ পুরস্কার জিতে নিয়েছে বাংলা। গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরণের জন্য ‘স্কচ সিলভার’ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে। আরেকটি ‘সিলভার স্কচ’ অ্যাওয়ার্ড এসেছে ই-নথিকরণ বিভাগের পরিষেবার জন্য। অনলাইনে ডিড তৈরি, অনলাইনেই তা সাবমিট করার প্রক্রিয়া চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার তাদের সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানাল গোটা দেশ। এদিকে ‘গোল্ড স্কচ’ অ্যাওয়ার্ড এসেছে অনলাইনে সার্টিফিকেট নবীকরণ পরিষেবায়। শহরাঞ্চলের জন্য চালু হওয়া এই পরিষেবায় সুবিধা পেয়েছে বহু মানুষ।

এই পরিষেবাগুলির সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “ইজ অফ ডুয়িং বিজনেস বা ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সরলীকরণ করার কাজ চালিয়ে যাবে বাংলা। গোটা দেশের মধ্যে এ রাজ্যেই সবচেয়ে সহজে ব্যবসা করা যায়। যাঁদের অক্লান্ত প্রচেষ্টায় এই সম্মান এল, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago