খবর লাইভ: মঙ্গলবার ৩০ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ নেমে স্বস্তি দিয়েছিল সরকারকে। কিন্তু, একদিন পরেই ফের মাথাচাড়া দিয়ে উঠল সেই সংক্রমণ। একলাফে ১২ হাজার বেড়ে ফের ৪০ হাজারের ঘরে চলে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২। সংক্রমণ বাড়ার পাশাপাশি বুধবার দৈনিক মৃত্যুও বেড়েছে। দু’দিন পর তা ফের ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। ফলে দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের।
সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সংক্রমণের হারও বৃদ্ধি পেয়ে হয়েছে ২.৩১ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৬ হাজার। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…