Categories: Special NewsState

অভিনব প্রতিবাদ মদন মিত্রের, এক কাপ চা ১৫ লাখ টাকা !

খবর লাইভ: মূল্যবৃদ্ধির প্রতিবাদে একাধিকবার অভিনব কায়দায় পথে নেমে নজর কাড়তে দেখা গেছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে। রবিবার ফের নজর কাড়লেন তিনি। একই প্রতিবাদে পথে নামলেন। এবার তাঁকে দেখা গেল চা বিক্রেতার ভূমিকায়।

তবে যে সে চা নয়। এদিন এক কাপ চায়ের দাম ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি। রবিবার কালো পাঞ্জাবী, কালো টুপি পর নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে ভবানীপুরের রাস্তায় চা বিক্রি করতে দেখা যায় তাঁকে।

তবে চায়ের দামের এমন বহর নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন মদন মিত্র। স্লোগান দিয়ে তিনি দাবি করেন, “এরকম চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন মোদিজি আমাদের খাওয়াচ্ছেন।”

মদন মিত্রর কথায়, ২০১৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি ছিল বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন। এরপর কেটে গেছে ২০১৯-এর লোকসভা নির্বাচনও। কিন্তু আদতে তিনি দেশবাসীকে সে টাকা দিতে পারেননি। কিন্তু এর আগে তিনি চা বিক্রেতা ছিলেন, একথা বলে নিজের একটা ভাবমূর্তি তৈরি করেছেন।

এই দুটি বিষয়কে মিলিয়ে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে রবিবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে চা বিক্রি করতে শহরের রাস্তায় নামেন মদন মিত্র। যেখানে এক কাপ চায়ের দাম ১৫ লাখ টাকা বলে মন্তব্য করেন তিনি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago