অবশেষে ত্রিপুরা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তরফে রবিবার জানানো হয়েছে, সোমবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। ওইদিনই আগরতলায় সাংবাদিক বৈঠকও করবেন তিনি।
তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। পরে রয়েছে সাংবাদিক বৈঠক।
এর আগে শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতির ত্রিপুরা সফরের কথা থাকলেও তা কোভিডের কারণে স্থগিত রাখা হয়। বলা হয়, করোনার জন্য প্রকাশ্য জনসভা করবেন না অভিষেক। যদিও দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে শুক্রবার কলকাতা ফিরেই কর্মসূচি পরিবর্তন করা হয়। ত্রিপুরায় রাজনৈতিক জনসভা করার পরিবর্তে সাংবাদিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফে।
গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে উত্তপ্ত ত্রিপুরা। IPAC-এর ২৩ জন সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চায় হয় তৃণমূল কংগ্রেস। তীব্র সমালোচনা করা হয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পুলিশ প্রশাসনের। IPAC-এর সদস্যদের মুক্তির জন্য তড়িঘড়ি আগরতলা যান ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও বলতে বাধ্য হন ‘অতিথি দেব ভবঃ’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…