Categories: State

আজও বৃষ্টির ভ্রুক‍ুটি কলকাতা সহ একাধিক জেলায়

খবর লাইভ : সকাল থেকেই মেঘলা আকাশ। রাজ্য জুড়ে বেশ কয়েকটি জেলাতেই রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হয়েছে কলকাতাতেও। হাওয়া অফিস সূত্রে খবর, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস রয়েছে বজ্রপাতেরও। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, কার্যত লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে বজ্রপাতেরও। বৃষ্টির সময় সাধারণ মানুষকে বাড়ির বাইরে থাকতেও নিষেধ করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিনই কলকাতায় আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ছিল ৯৪ শতাংশ। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১৪.৫ মিমি।

অন্যদিকে, লাগাতার বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আগামী ৫ দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের হাসিমারা, বানারহাট, ময়নাগুড়ি ও কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাত চলছে। এই অঞ্চলগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কাও রয়েছে। গত কয়েকদিনে মালবাজারে শুরু হওয়া বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা। ভুটানে পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় বৃষ্টির জেরে জলমগ্ন বেশ কয়েকটি চা বাগানও। একইভাবে জলস্তর বেড়েছে নদীরও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago