Categories: National

দ‍ুয়ারে দাঁড়িয়ে জাইডাস ক্যাডিলা, দেওয়া যাবে ১২ বছরের ঊর্ধ্বদের

খবর লাইভ : জরুরি ভিত্তিতে টভ্যাকসিন ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে অনুমতি চাইল জাইডাস ক্যাডিলা। ইতিমধ্যেই তাদের তৈরি ভ্যাকসিন জাইকোভ-ডি-র তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে। ভ্যাকসিনটিকে ছাড়পত্র দিলে এটিই হবে বিশ্বের প্রথম তিন ডোজের ভ্যাকসিন। পাশাপাশি বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন জাইকোভ-ডি বলে দাবি করা হয়েছে জাইডাস ক্যাডিলার তরফে। স্বাভাবিকভাবেই শিশুদের জন্য সুরক্ষিত এই নতুন ভ্যাকসিনটি।

সম্প্রতি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের চেয়ারম্যান ডা. এন কে অরোরা জানিয়েছিলেন, আগস্ট মাস থেকে জাইডাস ক্যাডিলা টিকা পাওয়া যাবে। এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে। এবার ভারতে জরুরি ভিত্তিতে তাদের তৈরি ভ্যাকসিন ব্যবহারের জন্য ডিসিজিআইয়ের কাছে অনুমোদন চাইল জাইডাস ক্যাডিলা। দেশে বছরে ১২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। অনুমোদন মিললে দেশের হাতে পঞ্চম টিকা হিসেবে ব্যবহার করা হবে জাইকোভ-ডি। বর্তমানে দেশে কোভিশিল্ড, কোভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি এবং আমেরিকার মডার্না ভ্যাকসিনকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

অন্যদিকে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি বিশেষ করে শিশুদের জন্য ভ্যাকসিন কোভোভ্যাক্সের ট্রায়ালের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। ২ থেকে ১৭ বছর বয়সীদের ওপর এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল সিরাম। সূত্রের খবর, যেহেতু এখনও কোনও দেশ সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়নি, তাই সিরামকে আর কোভোভ্যাক্সের ট্রায়ালের অনুমতি দেওয়া হল না। এমন পরিস্থিতিতে আগস্টের মধ্যেই জাইডাস ক্যাডিলা ভ্যাকসিন যদি সহজলভ্য হয়ে ওঠে তাহলে শিশুদের ক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউ হয়তো তেমন ভয়ঙ্কর হবে না বলেই আশা করা হচ্ছে। কারণ ওই ভ্যাকসিন ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য সুরক্ষিত বলে ইতিমধ্যেই দাবি করেছে সংস্থাটি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago