Categories: National

ভোট পরবর্তী হিংসা মামলায় জবাব চেয়ে ‘সুপ্রিম’ নোটিশ কেন্দ্র, রাজ্য, নির্বাচন কমিশনকে

খবর লাইভ : বাংলায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে এবার সুপ্রিম কোর্ট একযোগে নোটিশ পাঠাল রাজ্য ও কেন্দ্রকে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও নোটিশ পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নোটিশ বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। যে মামলায় উল্লেখ করা হয়েছে রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিরোধীদের ওপর নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে।

গত ২ মে ভোটের ফলাফলে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জেতার পরেই অশান্তির আঁচ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। পরবর্তী সময়ে তিনি বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরকে ফোন করে খোঁজও নিয়েছিলেন। একথা টুইট করে নিজেই জানিয়েছিলেন রাজ্যপাল। তারপর নিজেই ভোট-পরবর্তী অশান্তির পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখতে বেরিয়ে পড়েছিলেন। মাঝে দিল্লি সফরও করেছেন। এদিকে রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের দলও পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলছে। আর হাইকোর্টের নির্দেশেই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল রাজ্যে এসেছে। গতকালই তারা রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে।

যদিও আগাগোড়াই ভোট পরবর্তী অশান্তি নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিজেপি নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না। তাই এসব করছে। মমতা আরও বলেছিলেন, ‘এটা বিজেপির রাজনৈতিক নাটক। আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে, বিজেপির নয়। মানুষকে বিভ্রান্ত করছে ওরা।’ যদিও সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়েছে, ভোটের পর বেছে বেছে বিজেপি সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণার পরই বিজেপি সমর্থকদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাঁদের সম্পত্তি লুঠ করা হয়। শুধুমাত্র বিজেপিকে সমর্থন করার জন্য তাঁদের উপর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ। তারপরেই একযোগে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল দেশের সর্বোচ্চ আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago