খবর লাইভ : কোভিড-১৯ -এর টিকা কোভ্যাকসিনে নবজাতক বাছুরের সিরাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে (ডিসিজিআই) অনুরোধ করেছে পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (পেটা) যাতে টিকায় নবজাতক বাছুরের সিরাম ব্যবহারের বদলে পশুদ্রব্য-মুক্ত রাসায়নিক ব্যবহার করে তারজন্য। ২০ দিনের কম বয়সী বাছুর হত্যা করে তাদের রক্ত থেকে সিরাম সংগ্রহ করে টিকা তৈরি করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সঙ্গে যুগ্মভাবে ভারত বায়োটেক। এমনই অভিযোগ ওঠে।
পেটার ভারতীয় শাখার বিজ্ঞান বিষয়ক নীতির পরামর্শদাতা ডা. অঙ্কিতা পাণ্ডে বলেন, ‘পশুর জন্মের পর পরই তাদের মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সিরাম সংগ্রহ করা হয়। এতে নবজাতক পশু ও তার মা উভয়েই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। ২০০১ সালের প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস (কসাইখানা) বিধি অনুযায়ী গর্ভবতী পশু ও ৩ মাসের কম বয়সী পশুদের হত্যা করা নিষেধ। তাই কুড়ি দিনের কম বয়সী বাছুরকে হত্যা করে টিকা তৈরির জন্য তার দেহ থেকে সিরাম সংগ্রহ করার অনুমতি নেই। ভারতের বহু রাজ্য গরু, ষাঁড় ও মহিষ হত্যা নিষিদ্ধ করে দিয়েছে। যে দেশে আইনসম্মতভাবে গো-হত্যা নিষিদ্ধ, সেই দেশে টিকা তৈরির জন্য বাছুর হত্যা করে সিরাম সংগ্রহ করা অনৈতিক ও বেঠিক। টিকার জন্য এনবিসিএসের মতো পশুজাত উপাদানের ব্যবহারের আগে যথেষ্ট উন্নতমানের গবেষণার প্রয়োজন রয়েছে এবং এর পাশাপাশি অমানুষি প্রোটিন ও প্যাথোজেনের সংক্রমণের ঝুঁকিও থেকে যায়।
তাছাড়া যদি প্রচুর পরিমাণে টিকা উৎপাদন করা হয় তাহলে কেবলমাত্র পশুজাত সিরামের ব্যবহারের ফলে কোভিড-১৯-এর টিকা তৈরিতে বিলম্ব হতে পারে। এর মূল কারণ এই সিরামের ঘাটতি। তাই পশুদ্রব্য মুক্ত প্রতিষেধক প্রস্তুতের দিকে জোর দিতে বলা হচ্ছে। কারণ সব সময় উপযুক্ত নবজাতক পশু নাও মিলতে পারে। পেটার ভারতীয় শাখা এক চিঠিতে জানিয়েছে, এনবিসিএসের বিকল্প কোনও উপাদানের সন্ধান করা দরকার। এর সঙ্গে তাদের যুক্তি, গরু ও বাছুর নিয়ে ভারতের মতো দেশে যেখানে ধর্মীয়, সাংস্কৃতিক ও আবেগের সম্পর্ক রয়েছে সেখানে তাদের হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। এদিকে কেন্দ্র সরকার স্পষ্ট করে দিয়েছে যে, কোভ্যাকসিনে এনবিসিএস নেই। কেবলমাত্র ভেরো সেলের প্রস্তুতি ও বৃদ্ধির জন্য নবজাতকের কাফ সিরাম ব্যবহৃত হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…