খবর লাইভ : গত শুক্রবার বিজেপি ছেড়ে বাবার সঙ্গে তৃণমূলে ফিরেছেন মুকুল রায় পুত্র শুভ্রাংশু। কিন্তু তখনও বেশি কিছু বলেননি দু’জনেই। মুকুল রাজনৈতিক খেলা শুরু করলেও চুপচাপ ছিলেন তাঁর পুত্র। কিন্তু গতকাল রাতেই বিস্ফোরক অভিযোগ করেছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক। শুভ্রাংশু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শুধু মুকুল নন, জনা ৩০ বিধায়ক ও কিছু সাংসদ খুব শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এখানেই শেষ নয়। এর পাশাপাশি আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। শুভ্রাংশুর অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় এজেন্সির চাপ দেওয়া হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে বারবার সুর চড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সির চাপ দেওয়া হচ্ছে, ভয় দেখানো হয়। এইভাবেই দলের নেতাদের বিজেপিতে টানার চেষ্টা করা হয়েছিল। আর সেই কথাই এবার মুকুল পুত্রের মুখে।
গত শুক্রবার তৃণমূলনেত্রী বলেছিলেন মুকুলকে এজেন্সির চাপ দেওয়া হয়েছে, ওর শরীর খারাপ। সেই কথা তুলেই গতকাল শুভ্রাংশু জানান, বাবার ক্ষেত্রে সত্যিই চাপ ছিল। মানসিক চাপ থাকলে শরীর-স্বাস্থ্য কোন জায়গায় যেতে পারে, তা নিজের চোখে দেখেছি। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আগেও চাপ দেওয়া হয়েছে, পরেও হয়েছে। সবটাই নেত্রী জানেন। আলাদা করে বলার কিছু নেই। শুভ্রাংশু জানিয়েছেন, বিজেপিতে গিয়ে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না তাঁরা। সেই প্রসঙ্গে মুকুল পুত্র বলেছিলেন, ‘ভোটের আগে বাবা খুব আপসেট ছিল। আমাকে বলেছিল তুই জিততে পারবি? প্রচারে বেরোয়নি। যেরকম কাজকর্ম করে, করতে দেখিনি। মানিয়ে নিতে পারছিল না। আমার তো প্রথম থেকেই সমস্যা। বাবা অনেকদিনের রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তাঁর সমস্যা হচ্ছিল।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…