Categories: State

প্রেসিডেন্সির উপাচার্যের মেয়াদ বাড়ল

খবর লাইভ : বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন হয় রাজ্যপাল তথা আচার্যের। সেই নিয়মের বদল ঘটল রাজ্যে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল প্রেসিডেন্সির উপাচার্য কে হতে চলেছেন তা নিয়ে। এরপরই রাজ্যপালের অনুমোদন ছাড়াই মেয়াদ বৃদ্ধি হয়েছে প্রেসিডেন্সির উপাচার্যের। যার জেরে রাজভবন ও নবান্নের সংঘাত আরও একধাপ বাড়ল বলেই মনে করছেন অনেকে।

প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়ার মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার। সূত্রের খবর, উপাচার্য হিসেবে অনুরাধার মেয়াদ গতকাল অর্থাৎ ১০ই জুন শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের দিনই রাজ্য সরকারের তরফে উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, গত ৩ জুন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকরের কাছে অনুরাধা লোহিয়ার মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল। কিন্তু গতকাল পর্যন্ত কোনও অনুমোদন আসেনি। ফলে একপ্রকার বাধ্য হয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কে আসবেন তা নিয়ে জল্পনা চলছিল৷ পরবর্তী উপাচার্য হিসেবে কি অনুরাধাকেই পুনরায় পদে নিয়োগ করা হবে? তা না হলে কে হবেন পরবর্তী উপাচার্য? এই ধরনের একাধিক প্রশ্ন উঠছিল প্রেসিডেন্সির পড়ুয়া সহ শিক্ষক মহলেও। সেই সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায়নি। তারই মধ্যে দুই বছরের জন্য বাড়ানো হয়েছে অনুরাধার মেয়াদ।

অন্যদিকে, উচ্চ শিক্ষা দফতরের দাবি, বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয় উপাচার্য ছাড়া চালানো সম্ভব নয়। কিন্তু রাজ্যপালের তরফে মেয়াদ বৃদ্ধির অনুমোদন মেলেনি। ফলে এই বিষয়ে হস্তক্ষেপ করে রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় উচ্চশিক্ষা দফতরের তরফে আরও দু’বছরের জন্য অনুরাধা লোহিয়ার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও উপাচার্য পদে অনুরাধার মেয়াদ বাড়ানো হয়েছিল৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago