Categories: State

সাপুরজি এনকাউন্টার কাণ্ডে জঙ্গি যোগ? এনআইএ তদন্ত চেয়ে অমিতকে চিঠি সৌমিত্রর

খবর লাইভ : নিউটাউনে অভিজাত আবাসনে পাকিস্তান যোগের তথ্য মিলতেই রাজনীতি শুরু বিজেপির। কাদের মদতে কীভাবে কলকাতায় নিউটাউনের সাপুরজির মতো ফ্ল্যাটে দুই পঞ্জাবি দুষ্কৃতী ছিল, তা জানতে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন এই ঘটনার বিস্তারিত চিঠিতে লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এনআইএ তদন্ত চেয়েছেন বিজেপি সাংসদ। কারণ এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত ঠিকমতো করতে পারবে না বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উচ্চপর্যায়ের তদন্তের জন্য চিঠি দিয়েছেন সৌমিত্র।

এত বড় মাপের ওয়ান্টেড গ্যাংস্টার কীভাবে কলকাতায় লুকিয়ে ছিল? সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন সৌমিত্র। বড় ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন তিনি, তাই শাহকে চিঠি লিখে এই ঘটনায় এনআইএ তদন্ত করে সত্যিটা জানতে চাইছেন বিজেপি সাংসদ। গত বুধবার ‘সুখবৃষ্টি’ আবাসনের বি ব্লকের ২০১ নং ফ্ল্যাটে গা ঢাকা দিয়ে থাকা পঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফ সদস্যদের গুলিবিনিময় হয়। প্রায় ১৫ মিনিট ধরে ৪০ রাউন্ড গুলি চলে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই গ্যাংস্টারের। আহত হন এক এসটিএফ অফিসার। ফ্ল্যাট মালিক বাংলাদেশের নাগরিক। তাঁর পরিচয় প্রকাশ্যে আনা হোক। দাবি জানিয়েছেন সৌমিত্র।

জানা গিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচারেও যুক্ত ছিল জসপ্রীত সিং ভুল্লার এবং জয়পাল নামে ওই দুই দুষ্কৃতী। দুজনেই পঞ্জাব থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে ঘুরছিলেন। ড্রাগ পাচার ছাড়াও ডাকাতি, তোলাবাজি ও বেআইনি অস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত ছিল দুই গ্যাংস্টার। এরই সঙ্গে তাদের পাকিস্তান যোগ ছিল বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত মাসেই পঞ্জাব পুলিশের নজর এড়িয়ে দুই পুলিশ অফিসারকে গুলি করে খুন করে মধ্যপ্রদেশ পালায় জসপ্রীত ও জয়পাল। তাদের ধরতে মোটা অঙ্কের টাকার পুরস্কারও ঘোষণা করে পঞ্জাব পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago