Categories: State

বাবা দাবাং পুলিশ অফিসার, ছেলে জয়পাল সিং ভুল্লার অপরাধ জগতের ত্রাস!

খবর লাইভ : নিউটাউনে এনকাউন্টারে নিহত দুই দুষ্কৃতীর মধ্যে জয়পাল সিং ভুল্লার ছিল ত্রাস। পঞ্জাবে কুকর্ম করে এসে গা ঢাকা দিয়েছিল পশ্চিমবঙ্গে। কিন্তু কে এই ভুল্লার?

পঞ্জাব পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টারের জীবনী রিল লাইফকেও হার মানাবে। ভুল্লারের বাবা ছিলেন পঞ্জাব পুলিশের অফিসার। ফিরোজপুরের বাসিন্দা ভুল্লার ছিল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। খেলাধুলাতেও ছিল বেশ পারদর্শী। স্পোর্টস কলেজে থাকাকালীন সম্ভবত খারাপ সঙ্গে পড়ে সে। তারপরেই আন্ডারওয়ার্ল্ডের জগতে পদার্পণ। একাধিক খুন, ডাকাতি, তোলাবাজি সহ বিভিন্ন মামলার নাম জড়ায় তার। তবে ভোল বদলে ওস্তাদ ছিল ভুল্লার। তাই বারবার পুলিশের চোখে ধুলো দেওয়া তার কাছে ছিল নস্যি। পঞ্জাব পুলিশ সূত্রে খবর, পাতিয়ালার একটি ব্যাঙ্ক ডাকাতিতে নাম জড়িয়েছিল তার। আবার একটি স্বর্ণ লগ্নি সংস্থার ৩০ কেজি সোনা লুট, ব্যাঙ্কের ক্যাশ ভ্যান লুট করার মতো ঘটনাতেও তার নাম জড়ায়।

পুলিশ সূত্রে আরও খবর, সাধারণত এর আগে ভুল্লার পঞ্জাবের অপরাধ করে দেরাদুনে গা-ঢাকা দিত। তবে এবার সে একেবারে উল্টো দিকে হেঁটেছে। তার দুই সঙ্গীকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে ভুল্লারের ডেরার কথা জানতে পারে তদন্তকারীরা। সে সব সময় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখত। কোনও রকম সন্দেহ হলেই সে যে গুলি চালাতে পারে, পঞ্জাব পুলিশ সেই তথ্য দিয়ে রেখেছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago