Categories: State

রাজ্যে ভোট পরবর্তী ‘হিংসা’, ২৩ জুন থেকে লাগাতার ধরনা বিজেপির

খবর লাইভ : ভোট পর্ব মিটেছে এক মাস পেরিয়ে গিয়েছে। অথচ বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় কোনও বিরাম নেই। এবার এই অভিযোগকে সামনে রেখেই ২৩ জুন থেকে লাগাতার ধরনায় নামবে বিজেপি। শুধু তাই নয়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে বঙ্গ বিজেপি। মঙ্গলবার হেস্টিংস কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। কিন্তু প্রথমবারের জন্য রাজ্যে বিরোধী দলের তকমা পেয়েছে বিজেপি। কীভাবে এগোবে আগামী দিনে, সূত্রের খবর তারই একটি রোডম্যাপ মঙ্গলবার ঠিক করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি। ভোট মিটতেই হিংসা ও একাধিক সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশেই ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাচ্ছে প্রশাসন। রাজ্যজুড়ে বর্তমানে স্থিতিশীল অবস্থা। কোথাও তেমন গণ্ডগোলের খবর আর সেভাবে পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও বিজেপি এই বিষয়টিকে হাতিয়ার করে এবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নামতে চলেছে। এদিন দিলীপ জানান, আগামী ২৩ জুন থেকে ধরনায় নামা হবে। একই সঙ্গে রাজ্যের ১৮ জন সাংসদ ও ৭৫ জন বিধায়ক সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হবে বিজেপি।

অন্যদিকে, দলবিরোধী কার্যকলাপ নিয়ে এদিনের বৈঠকে বড়সড় পদক্ষেপ করা হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ‘আলটপকা’ মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে নেতা, কর্মীদের। শুধু তাই নয়, এনিয়ে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে দলের অন্দরে। যে কমিটি প্রত্যেকটা সময় নজর রাখবে দলীয় সাংসদ, বিধায়ক থেকে নেতাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলির ওপর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago