খবর লাইভ : ফুটবলারদের বকেয়া অর্থ। যার জেরে এবার ফিফার শাস্তির সামনে পড়তে হল ইস্টবেঙ্গল ক্লাবকে। নতুন মরসুমে ফুটবলার সই করানোর ক্ষেত্রে লাল হলুদে নিষেধাজ্ঞা জারি করল ফিফা।
ফিফার তরফে জানানো হয়েছে, বকেয়া বেতন সংক্রান্ত সমস্যার জন্য নতুন মরসুমে জাতীয় পর্যায়ের কোনও ফুটবলারকে সই করাতে পারবে না লাল হলুদ শিবির। ক্লাবের সঙ্গে চুক্তির পর নতুন লগ্নীকারী সংস্থা শ্রী সিমেন্টের তরফে এএফসি-র কাছে মুচলেকা দিয়ে জানানো হয়, ক্লাবের সব বকেয়া তারা মিটিয়ে দেবে। বকেয়ার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। পাশাপাশি লগ্নিকারী সংস্থার কর্তারা দাবি করেছিলেন, প্রাথমিক চুক্তি অনুযায়ী ২০২০ সালের সেপ্টেম্বর মাসের আগে ইস্টবেঙ্গলের কোনও আর্থিক দায় তাঁরা নেবেন না। এর আগের লগ্নিকারী সংস্থা কোয়েসের সঙ্গে বিচ্ছেদের পর তাঁরা জানিয়েছিলেন, ফুটবলারদের বেতন মেটানোর কোনও দায়িত্ব তাঁরা নেবেন না। এরপরই ফিজিক্যাল ট্রেনার নোদার, ফুটবলার খাইমে সান্তোস কোলাদো সহ অনেকেই এআইএফএফ ও ফিফার দ্বারস্থ হন। এই উভয় সমস্যার জেরে শাস্তির কোপে পড়তে হয় ইস্টবেঙ্গলকে।
কিছুদিন আগেই ফিফার তরফে চিঠি দেওয়া হয় ইস্টবেঙ্গলকে। দ্রুত বেতন মেটানোর কথা বলা হয় ক্লাবকে। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটালে নতুন মরসুমে ফুটবলারদের সই করানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। আর সেটাই এবার হল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…