খবর লাইভ : কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ মোদি সরকার৷ এমন আলোচনায় চলছে চারিদিকে৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ফোন অক্সিজেন জোগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে৷ টেলিফোনে বেশ খানিকক্ষণ কথা হয় কমলা হ্যারিস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। ভারতকে প্রতিষেধক সরবরাহ করে সহায়তার হাত বাড়িয়ে দেবে বিশ্বের শক্তিধর দেশটি, এমন দাবি করা হয়েছে৷ কমলা হ্যারিসের সঙ্গে কথোপকথনের পর প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানান, বিশ্বের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নেওয়ার মার্কিন পরিকল্পনার অংশ হিসাবে ভারতে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন হ্যারিস। ভারতীয়দের প্রতি এই সমর্থন ও সংহতি প্রকাশের জন্য মোদি মার্কিন সরকার, ব্যবসায়িক মহল এবং প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন। টিকার আশ্বাস ছাড়াও ভারত-মার্কিন ভ্যাকসিন সহযোগিতা আরও জোরদার করা এবং কোভিড পরবর্তী বিশ্বে স্বাস্থ্য ও অর্থনৈতিক পুনরুদ্ধারে ভারত-মার্কিন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। অ্যাস্ট্রাজেনেকা ও নোভোভ্যাক্স ভ্যাকসিনের উপাদান রফতানিতেও ছাড় দেবে আমেরিকা৷ ফলে দেশে সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন উৎপাদনে জোর গতি আনতে পারবে বলে ধারণা করা হচ্ছে৷
এক সরকারি সূত্রের মারফত জানা গিয়েছে, ফোনটি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসই করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী করেননি। পরে মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, প্রথমে আড়াই কোটি ভ্যাকসিন বিশ্বে বন্টনের পরিকল্পনা করেছে আমেরিকা, সেই বিষয়েই নরেন্দ্র মোদিকে অবগত করেন কমলা। ভারতীয় প্রধানমন্ত্রী ছাড়াও এদিন তিনি একই বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর, গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো গিয়ামাত্তেই এবং ত্রিনিদাদ ও টোবাগো’র প্রধানমন্ত্রী কিথ রাউলির সঙ্গেও ফোনে কথা বলেছেন। আমেরিকার অধিকাংশ জনগণ দুটি করে ভ্যাকসিনের ডোজ পেয়ে গিয়েছেন। তারপর তাদের হাতে আরও ৭৫ শতাংশ অতিরিক্ত করোনা ভাইরাস ভ্যাকসিনের ডোজ মজুত রয়েছে। এই অতিরিক্ত ডোজগুলিই বাইডেন প্রশাসন বিশ্বের অন্যান্য দেশে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রথম অংশ হিসাবে আড়াই কোটি ডোজ বন্টন করা হবে হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে। তার মধ্যে ভারত অন্যতম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…