Categories: International

এখনই ফেরত নয়, জুলাই পর্যন্ত ডমিনিকাতেই থাকতে হবে চোকসিকে

খবর লাইভ : হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে এখনই ভারতে ফেরত পাঠানো সম্ভব নয়। তাঁর মামলা আপাতত স্থগিত ডমিনিকার হাইকোর্টে। তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে খালি হাতেই ফিরতে হল ভারতের তদন্তকারী অফিসারদের। শুক্রবারই তাঁরা দেশে ফিরে আসেন।
৮ মে ভারতীয় অফিসাররা ডমিনিকায় গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, চোকসিকে দেশে ফিরিয়ে আনা। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাঁদের। পরবর্তী শুনানির দিন এখনও স্থির না হলেও সম্ভবত জুলাইয়ের প্রথম দিকে সেই মামলার শুনানি হবে। বৃহস্পতিবারই সেটা স্পষ্ট হয়ে যায়। আর তখনই এক রকম পরিষ্কার হয়ে যায় পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসিকে হাতে পেতে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতকে। এই মামলার শুনানিতে ডমিনিকা সরকার আদালতকে জানিয়েছিল, অবিলম্বে অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ীকে দিল্লির হাতে তুলে দেওয়া হোক। এমনকি এই ব্যাপারে চোকসি আবেদন করেছেন তা না শোনারও দাবি করা হয়েছিল। সেই দাবি খারিজ হয়ে যায় আদালতে। হিরে ব্যবসায়ীর আইনজীবীর আবেদন মতো জুলাই পর্যন্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতিরা। পিএনবি কাণ্ডে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ীর ডমিনিকার দুটি ভিন্ন আদালতে দুটি মামলার শুনানি চলছে। সূত্রের খবর, যতদিন না পর্যন্ত ওই দুটি মামলার কোনও মীমাংসা হচ্ছে ততদিন চোকসিকে ভারতে ফেরানোর কোনও সম্ভাবনা নেই।
সম্প্রতি কিউবা যাওয়ার পথে ডমিনিকায় ধরা পড়েন চোকসি। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর আইনজীবীদের দাবি, তাঁকে তুলে আনার সময় আহত হয়েছেন চোকসি। হাসপাতাল থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রত্যর্পণের মামলার শুনানিতেও তিনি অংশ নিয়েছেন। চোকসিকে ভারতের হাতে তুলে দিতে চায় ডমিনিকাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago