খবর লাইভ : CBSE ও ISC কাউন্সিল দশম শ্রেণীর পরীক্ষা আগেই বাতিল করেছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার বাতিল হয়ে গেল ওই দুই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সেই সঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষা বাতিলে কোনও পড়ুয়া অসন্তুষ্ট হলে ভবিষ্যতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, তারা পরীক্ষায় বসতে পারবে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, ভারত সরকার CBSE র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ আলোচনার পর আমাদের এই পড়ুয়া বান্ধব সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমাদের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের সুরক্ষা দেবে। তারপরই প্রধানমন্ত্রী এবং CBSE র তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণীর রেজাল্ট সময়মতো নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে তৈরি করা হবে। এর কিছুক্ষন পরেই ISC তরফেও জানিয়ে দেওয়া হয় এবছর বোর্ডের পরীক্ষা হবে না।
পরীক্ষা না হলে মূল্যায়ন কোন পদ্ধতিতে? গত সপ্তাহে স্কুল গুলির কাছে চিঠি পাঠিয়ে আইসিএসসি কাউন্সিল এর চিফ এক্সিকিউটিভ অফিসার তথা সচিব জেরি অ্যারাথুন জানান, এবছরের আইএসসি পরীক্ষার্থীদের একাদশ ও দ্বাদশে স্কুল যেসব পরীক্ষা নিয়েছে তার গড় নম্বর কাউন্সিলকে পাঠাতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ যারা গত বছর পাশ করেনি, তাদেরও স্কুলের পরীক্ষার গড় নম্বর পাঠাতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর একাদশ ও দ্বাদশের পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে ৭ জুনের মধ্যে এইসব তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…